
ভারতের লোকসভা নির্বাচন দুয়ারে কড়া নাড়ছে। এর মধ্যেই দেশটির প্রধানমন্ত্রী ও বিজেপির কাণ্ডারি নরেন্দ্র মোদিকে নির্বাচনী লড়াই থেকে নিষিদ্ধ করতে আদালতে আবেদন করা হয়েছে। অভিযোগ—ধর্মের নামে ভোট চাইছেন মোদি।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, আনন্দ এস জোনধালে নামে একজন আইনজীবী দিল্লি হাই কোর্টে আবেদনটি দায়ের করেছেন। ভোটের প্রচারে প্রধানমন্ত্রী ভগবান ও উপাসনার স্থানের নামে ভোট চাইছেন, এই অভিযোগকে সামনে রেখে মোদির বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের মামলা দায়ের করেছেন তিনি।
আবেদনে মামলাকারী বলেন, গত ৯ এপ্রিল উত্তরপ্রদেশের পিলিভিটে বিজেপির নির্বাচনী জনসভায় মোদি তার বক্তব্য বলেছিলেন তিনি রামমন্দির তৈরি করে দিয়েছেন এবং কর্তারপুর সাহিব করিডর তৈরি করে দিয়েছেন। গুরুদ্বারে লঙ্গরের রান্নার জন্য ব্যবহৃত জিনিসপত্রের ওপর থেকে জিএসটি তুলে দিয়েছেন। মোদি আরও দাবি করেছেন, তিনি আফগানিস্তান থেকে গুরু গ্রন্থসাহিব নিয়ে এসেছেন।
আইনজীবী আনন্দ আরও দাবি করেন, বক্তৃতার সময় প্রধানমন্ত্রী ভোটারদের কাছে ‘হিন্দু ও শিখ দেবতা ও হিন্দু উপাসনালয়ের’ নামে বিজেপিকে ভোট দেওয়ার জন্য আবেদন করেছিলেন। ধর্মের নামে ভোট চেয়ে আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন মোদি।
সূত্র : সংবাদ প্রতিদিন
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক