
মোঃ তাসলিম উদ্দিন সরাইলঃ আসন্ন সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে রোকেয়া বেগমের নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি।
বতর্মান উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম মানবতার সেবায় কাজ করে যাওয়া ইতিমধ্যেই সরাইলে গণমানুষের মাঝে পরিচিত মানবিক মুখ। তিনি আগেও উপজেলা মানুষের পাশে ছিলেন।
এবারও জন প্রতিনিধি হয়ে উপজেলা মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। আবারও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার উন্নয়নের পাশাপাশি রাস্তাঘাট,নারী শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্য খাতসহ সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি এবং বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে প্রতিনিয়ত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
এবারের উপজেলা পরিষদ নির্বাচনে সরাইলে আলোচনায় রয়েছেন তিনি।আজ শনিবার বিকালে সরাইল উপজেলা সদর ইউপি কুট্রাপাড়া গ্রামে ভোটারদের উপস্থিতে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।তিনি বলেন, আমি বর্তমান আপনাদের ভোটে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছি।
এবার ও জনগণের কথা চিন্তা করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার সিদ্ধান্ত নিয়েছি আমি,জনগণ যোগ্য নেতৃত্ব চাই। তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছি। জনগণের কাছ থেকে অভাবনীয় সাড়া পাচ্ছি।
বিনির্মান ও নাগরিক সেবা প্রত্যাশা পূরণের লক্ষ্যে আসন্ন সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে ‘ভোটের মালিক জনগণ। তারাই তাদের ভোট প্রয়োগের মাধ্যমে নির্বাচিত করবেন আগামীর নেতৃত্ব।আমি সকলের দোয়া,সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছি।
জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আমি। উপজেলা ভোটারদের কাছে আবারও হাঁস মার্কায় ভোট চাইলেন রোকেয়া বেগম।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...