
মোঃ সাহিদুল ইসলাম শাহীনঃ- বেনাপোল পৌরসভা এবং ঢাকা আহছানিয়া মিশন কর্তৃক বাস্তবায়নে আর্সেনিক ও আয়রন মুক্ত পানি উত্তোলণে বেনাপোল পৌরসভাধীন ৯নং ওয়ার্ডের বড়আা্চড়া গ্রামের টার্মিনাল পাড়ার চিনাই মাস্টারের বাড়ী ২৫০ ফিট গভীর নলকূপ স্থাপণ করা হয়েছে। দুই লাখ কুড়ি হাজার টাকা ব্যয়ে স্থাপিত প্রযুক্তিটি উদ্বোধণ করেন ৯ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর-মোঃ কামাল হোসেন।
শনিবার(২৭ এপ্রিল) বিকাল ৪টার দিকে এ নলকূপটি উদ্বোধণকালীন সময় উপস্থিত ছিলেন-৯নং ওয়ার্ড আ.লীগ সাধারণ সম্পাদক-মোঃ ইসরাইল সরদার,ওয়ার্ড যুবলীগ নেতা-জীবণ কুমার,পলাশ আহম্মেদ,যুবলীগ কর্মী মনি,আরমান,উজ্জল,শামীম,মোতাহার মিস্ত্রি সহ এলাকার গোন্যমাণ্য ব্যাক্তিবর্গ।
প্রতিদিন সকালে এবং বিকালে গভীর নলকূপটি চালু করবে চিনাই মাস্টারের পরিবার। গভীর নলকূপটির রক্ষনাবেক্ষণ এবং অন্যান্য খরচ বাবদ প্রতি পরিবারের কাছ থেকে নামমূল্যে ৩০/-থেকে ৫০/- টাকা পর্যন্ত মাসিক ফী আদায় করা হবে।
উল্লেখ্য, ঢাকা আহ্ছানিয়া মিশন বাংলাদেশের একটি বেসরকারি সংস্থা এনজিও। ‘স্রষ্টার এবাদত ও সৃষ্টির সেবা’ লক্ষ্য নিয়ে ১৯৫৮ সালে বিশিষ্ট শিক্ষাবিদ খানবাহাদুর আহ্ছানউল্লা এটি প্রতিষ্ঠা করেন। মিশনটি এখন দেশের বৃহৎ উন্নয়ন সংস্থাগুলির মধ্যে একটিতে পরিণত হয়েছে। এটি সমাজকল্যাণ পরিদফতরে একটি স্বেচ্ছাসেবামূলক সংস্থা হিসেবে নিবন্ধনকৃত।

আহ্ছানিয়া মিশন ৪টি বিভাগে উন্নয়নের জন্য কাজ করছে- শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা ও মানবাধিকার এবং সামাজিক ন্যায়বিচার। আহ্ছানিয়া মিশন যেসব ক্ষেত্রে সফলতা অর্জন করেছে তাহলো- অপ্রাতিষ্ঠানিক মৌলিক ও অব্যাহত শিক্ষা, কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, লিঙ্গ উন্নয়ন, পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণ, শিশু অধিকার এবং শিশুশ্রম রোধ, ধূমপান ও মাদকাসক্ত এবং এইচআইভি/এইডস প্রতিরোধ, দারিদ্র বিমোচন, নিরাপদ পানি ও স্যানিটেশন, শিশু ও নারী পাচার রোধ, প্রশিক্ষণ ও গবেষণা ইত্যাদি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...