
নওগাঁর রাণীনগরে ডাকাতির প্রস্তুতি গ্রহণের সময় আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় চার সদস্যকে আটক করেছে থানা পুলিশ। বুধবার দুপুরে রাণীনগর থানা চত্বরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান। এর আগে মঙ্গলবার (০২এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২ দিকে উপজেলার গোনা গ্রামের কামাল সরদারের পুকুরের পশ্চিম পার্শ্বে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বগুড়া জেলার দুপঁচাচিয়া উপজেলার নিমাইকোলা গ্রামের সোনা মিয়া প্রামাণিকের ছেলে শাকিল প্রাং (২৪) ও লিটন মন্ডলের ছেলে মুন্না মন্ডল (১৯), রাণীনগর উপজেলার হরিশপুর মন্ডলপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে আজাদুল ইসলাম (২৮) এবং আতাইকুলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে লিটন হোসেন (২৪)।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের উপর ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছিলেন ডাকাত দলের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় আজাদুল ইসলাম আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি লোহার শাবল, ২টি লোহার রোড, ২টি ছোরা, ১টি চাকু, ১টি হাসুয়া, ৩টি রশি, কসটেপ, বাজার করা ব্যাগ ও ছয়চাকার মিনি ট্রাক উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, আটকরা রাণীনগর ও তার আশেপাশের অঞ্চলগুলোতে দীর্ঘদিন যাবত বিভিন্ন বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে চুরি, ছিনতাই, পথ রোধ করে চুরি ও ডাকাতির কাজ করে আসছিলো। কোন বাসায় ডাকাতি করতে গিয়ে যদি বাঁধার সম্মুখীন হতো তাহলে ওই মানুষগুলোর হাত, পা ও মুখ বেঁধে ডাকাতি করতো। নওগাঁর ১১টি উপজেলাসহ তার আশেপাশের অঞ্চলগুলোর আইন-শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ ও স্বাভাবিক রাখতে পুলিশের এমন অভিযান অব্যাহত রয়েছে এবং আগামীতেও অব্যাহত রাখা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
আইনি প্রক্রিয়া শেষে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...