
মোঃ সাহিদুল ইসলাম শাহীনঃ-আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে কেবি গ্রুপের পক্ষ থেকে এলাকার প্রায় দুই হাজার অসহায় ও দুস্থ নারী-পুরুষের মাঝে নগদ অর্থ ও ঈদ সামগ্রী হিসেবে শাড়ী,লুঙ্গী বিতরণ করা হয়। বেনাপোল পৌরসভার মেয়র ও পৌর আ.লীগ সাধারণ সম্পাদক-মোঃ নাসির উদ্দিন প্রধান অতিথি হিসেবে ঐ বিতরণ অনুষ্ঠানে অংশ নেন।
রবিবার(৭ এপ্রিল’) সকালে বেনাপোল পৌরসভাধীন ২নং ওয়ার্ডের নামাজগ্রামে অবস্থিত কেবি গ্রুপ প্রতিষ্ঠান প্রাঙ্গণ হতে অর্থ ও বস্ত্র বিতরণে সাহায্য করেন পৌর মেয়র।
এ সময় বিতরণ কর্মসূচিতে অন্যদের মধ্যে অংশ নেন-বেনাপোল পৌর আ.লীগ সভাপতি-এনামুল হক মুকুল,বিশিষ্ঠ শিক্ষাবীদ ও পৌর নাগরিক কমিটি’র আহবায়ক-মোস্তাক হাসান স্বপণ,শার্শা উপজেলা যুবলীগ সভাপতি-অহিদুজ্জামান অহিদ, কে বি গ্রুপের চেয়ারম্যান,যুবলীগ নেতা- মোঃ কামরুজ্জামান বাবলু (বাংলাদেশ আ.লীগ কেন্দ্রীয় কমিটি’র কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটি’র সদস্য) সহ তার পরিবারের অন্যান্য সদস্যবর্গ।

উপহার কর্মসূচিতে ১২৫০ পরিবারের মাঝে শাড়ি লুঙ্গি ও ৬০০ জনের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।
বেনাপোলের কৃতি সন্তান,কে বি গ্রুপের চেয়ারম্যান,যুবলীগ নেতা- মোঃ কামরুজ্জামান বাবলু এক টেলিফোন বার্তায় বলেছেন-“আমি এবং আমার প্রতিষ্ঠান অসহায়দের মাঝে এ ঈদ সামগ্রী তুলে দিতে পেরে মনের প্রশান্তি ও আনন্দ অনুভব করি।
বৈশ্বিক করোনা মহামারিতেও আমি সাধারণ মানুষের পাশে ছিলাম এবং যে কোন দূর্যোগ মুহুর্তে আমার সাধ্যমত তাদের পাশে ছিলাম,আছি এবং থাকবো”।
প্রত্যেকেই যদি যার যার অবস্থান থেকে এভাবে সাধারন মানুষের জন্য সহযোগীতার হাত বাড়িয়ে দেয়, তাহলে ত্যাগের মহিমায় ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে পড়বে তাতে কোন সন্দেহ নেই।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...