• ছবিঘর ফিচার
  • পাইকগাছায় সপ্তদ্বীপার সাহিত্য আসর অনুষ্ঠিত

পাইকগাছায় সপ্তদ্বীপার সাহিত্য আসর অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ , ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

এম জালাল উদ্দীন, পাইকগাছাঃ পাইকগাছায় সপ্তদীপা সাহিত্য পরিষদের পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৯ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে ১০টায় পাইকগাছার নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সাহিত্য আসরে সভাপতিত্ব করেন,সংগঠনের সভাপতি লেখক ও সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।

আয়োজিত সাহিত্য আসরে কবিতা, ছড়া, প্রবন্ধ ও গল্প পাঠে অংশ গ্রহন করেন, ছড়াকার এ্যাড.শফিকুল ইসলাম কচি, কবি লুৎফর রহমান, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের দপ্তর সম্পাদক রোজী সিদ্দিকী, ফারজানা আক্তার ময়না, লিনজা আক্তার মিথিলা, র্তষা বিশ্বাস, গৌতম ভদ্র, পুষ্পিতা শীল জ্যোতি, দিবাশিস সাধু প্রমুখ।