
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল আজ (সোমবার ১৫ এপ্রিল)।
নরসিংদীর পলাশ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জীবন ইবনে মাসুম জানান, অনলাইনে মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত নরসিংদীর পলাশ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে তিন জন,ভাইস চেয়ারম্যান পদে তিন জন ও মহিলা সদস্য পদে দুই জন অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন।
এতে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধী প্রার্থীরা হলেন,বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়র শরীফুল হক ও জাতীয় পার্টি থেকে এডভোকেট সারোয়ার হোসেন মোল্লা।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে কারিউল্লাহ সরকার,এডভোকেট সাইফুল ইসলাম গাজী ও এম এ কাইয়ুম।অন্যদিকে নারী সদস্য পদে দুই প্রতিদ্বন্ধী প্রার্থীরা হলেন,সেলিনা আক্তার ও নাসিমা সুলতানা লাকী।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল আজ (সোমবার ১৫ এপ্রিল)। মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল।
প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, প্রথম ধাপে এ পলাশ উপজেলায় ভোট গ্রহণ হবে ৮ মে।এদিকে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকাসহ অপর চারটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লা ৮২ হাজার ৯৭২ ভোট।এর মধ্যে পুরুষ ভোটার ৯২ হাজার ৯৮১ ও নারী ভোটার ৮৯ হাজার ৯৯০ এবং ১ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে বলে জানা যায়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...