
বাংলাদেশে এখন ক্রিকেট জনপ্রিয়তার শীর্ষে। মিরপুরের শের-ই-বাংলায় দর্শকের উপচে পড়া ভিড় তারই প্রমাণ দেয়। অথচ সপ্তাহ কয়েক আগে অস্ট্রেলিয়া নার দলের বিপক্ষে সিরিজে দর্শক খরা ছিল হোম অব ক্রিকেটে। নারী ক্রিকেটের প্রতি দর্শকদের এমন অনীহা দেখে গেছে এবার সিলেটেও। ভারতের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি ফাঁকা গ্যালারিতেই খেলেছে নিগার সুলতানা জ্যোতির দল।
মাঠে দর্শক টানতে এবার প্রচারণার কাজে অংশ নিয়েছেন নারী ক্রিকেটাররাও। গ্যালারিতে বসে ভারত সিরিজ উপভোগ করার পাশাপাশি মেয়েদেরকে ক্রিকেটে উদ্বুদ্ধ করতে আজ সিলেটের তিনটি স্কুলে গিয়েছিলেন জ্যোতি, ফাহিমা খাতুন ও মারুফা আক্তার। সঙ্গে ছিলেন বিসিবির উইমেনস উইংয়ের হেড অব অপারেশনস হাবিবুল বাশার।
প্রথমে তারা যান আম্বরখানা গার্লস স্কুলে। এরপর ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজ আর আনন্দনিকেতনে। তিন স্কুলের প্রধানের হাতেই জাতীয় দলের সবার অটোগ্রাফ দেওয়া জার্সি তুলে দিয়েছেন তারা। কিছুক্ষণ খেলেছেন ক্রিকেটও।
আজকের অভিজ্ঞতা নিয়ে জ্যোতি বলেন, ‘আমার জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা। আমার অনেক ভালো লেগেছে। যে তিনটি স্কুলে গিয়েছি, বাচ্চাদের যে উৎসাহ দেখেছি এবং আগ্রহ—তারাও খেলতে চায়। পুরো দল আসতে পারলে হয়তো সবারই আরও অনেক ভালো লাগত। ভালো একটা উদ্যোগ। যারই বুদ্ধি, আমি বলব অসাধারণ। মেয়েদের ক্রিকেটের প্রচারণাও হলো, পাশাপাশি এ সিরিজেরও একটা হাইপ তৈরি করা গেল।’
‘তারা অনেক রোমাঞ্চিত ছিল। তারা খেলাটা অনুসরণ করে। আর এটা আমাদের জন্যও ভালো, কারণ বিসিবিও এটাই চায়—মেয়েদের ক্রিকেট নিয়ে প্রচার-প্রসার যত বাড়ানো যায়। এটা স্কুল থেকেই শুরু করতে হবে, আমিও কিন্তু স্কুল ক্রিকেট থেকেই শুরু করেছি। স্কুলের মেয়েরা যত আগ্রহী হবে, ততই মেয়েদের ক্রিকেট সমৃদ্ধ হবে।’-যোগ করেন তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক