
ময়মনসিংহের নান্দাইলে সড়ক দূর্ঘটনায় সাথী আক্তার (২৫) ও ইদ্রিছ আলী (৪৮) নামে দুইজন নিহত হয়েছে। সোমবার ভোর ৬টার দিকে নান্দাইল চৌরাস্তা টু আঠারবাড়ি রাস্তার ফুলবাড়িয়া নামক স্থানে ট্রাক ও সিএনজি’র সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে।
উক্ত দুর্ঘটনায় এলপিজি গ্যাস চালিত সিএনজি গাড়ীটির একপার্শ্ব দুমড়ে-মুচড়ে গেছে। এসময় কিশোরগঞ্জ জেলা সদরের উলুহানি গ্রামের নাসির উদ্দিনের স্ত্রী সাথী আক্তার ঘটনাস্থলে নিহত হয়। তবে ইদ্রিছ আলীকে গুরুতর আহত অবস্থায় কিশোগরঞ্জ জেলার সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে।
নিহত ইদ্রিছ আলী কিশোরগঞ্জ জেলা সদরের সাওতাল গ্রামের মৃত ইছাহাক ব্যাপারীর পুত্র। ঘটনার পরপরই নান্দাইল হাইওয়ে থানা পুলিশ খবর পেয়ে নান্দাইল চৌরাস্তা নয়ন বাজারের সামনে থেকে ঢাকা মেট্টো (২৪-৬২০৪) ট্রাকটিকে আটক করলেও ট্রাক ড্রাইভার ট্রাক রেখে পালিয়ে যায়।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদ এ দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায় পরিনত গীরেন...
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায়...
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
লালপুরে প্রস্তুতিমূলক সভা
লালপুরে প্রস্তুতিমূলক সভা
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...