
নরসিংদীতে তীব্র গরমে অসুস্থ হয়ে সুলতান উদ্দিন মিয়া (৭২) নামে এক মুক্তিযোদ্ধা মারা গেছেন। রোববার (২৮ এপ্রিল) দুপুর ৩টার দিকে নরসিংদী আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
সুলতান উদ্দিন মিয়া নরসিংদী কোর্টে আইনজীবীর সহকারী (মুহুরি) হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের স্বজনরা জানায়, সুলতান উদ্দিন সকালে প্রতিদিনের মতো বাসা থেকে বের হয়ে নরসিংদী কোর্টে যান। কোর্টে কাজ করার সময় দুপুরে তার বুকে ব্যথা অনুভব হয়। পরে তিনি আদলতের মসজিদের সামনেই পড়ে যান। এরপর লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক এম এন মিজানুর রহমান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই সুলতান উদ্দিনের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কোম্পানীগঞ্জ ও সোনাগাজী থানার সীমানায় তুচ্ছ বিরোধের জেরে...
কোম্পানীগঞ্জ ও সোনাগাজী থানার সীমানায় তুচ্ছ...
যুক্তরাষ্ট্রকে ইরানের নতুন হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্রকে ইরানের নতুন হুঁশিয়ারি
সিলেট টেস্টে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
সিলেট টেস্টে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
হরমুজের কাছে অভিযান বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়া
হরমুজের কাছে অভিযান বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়া
কংগ্রেসে হার ট্রাম্পের, কমেছে কি তার প্রভাব
কংগ্রেসে হার ট্রাম্পের, কমেছে কি তার...
জীবনযাত্রার ব্যয় সংকটে ভোট হারিয়েছেন ট্রাম্প
জীবনযাত্রার ব্যয় সংকটে ভোট হারিয়েছেন ট্রাম্প