• ছবিঘর ফিচার
  • জয়পুরহাটে বিএনপির নির্যাতিত ও সদ্য কারামুক্ত নেতাকর্মীদের ঈদ পুনর্মিলনী

জয়পুরহাটে বিএনপির নির্যাতিত ও সদ্য কারামুক্ত নেতাকর্মীদের ঈদ পুনর্মিলনী

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ , ১৭ এপ্রিল ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

জয়পুরহাটের পাঁচটি উপজেলার বিএনপির নির্যাতিত ও সদ্য কারামুক্ত নেতাকর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

জেলার ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের আছরাঙা দীঘিতে বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আব্বাস আলীর সভাপতিত্বে জয়পুরহাট জেলার পাঁচটি উপজেলার নির্যাতিত ও সদ্য কারামুক্ত নেতাকর্মীদের নিয়ে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।

এতে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে দেন বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু। আমন্ত্রিত অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লিয়াকত আলী জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক সদস্য লিয়াকত আলী, আব্দুস ছামাদ বাবু, সাবেক বিএনপি নেতা আলামিন মন্ডল, আক্কেলপুর পৌর বিএনপি যুগ্ম আহবায়ক ওয়াহেদ প্রামানিক, ক্ষেতলাল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান সরদার, সাবেক ছাত্রনেতা এম কেরামত আলী, মতিউর রহমান, তরিকুল ইসলাম তুহিন,ফিরোজ মন্ডল, ডিএম,জাকির, একাব্বর হাসান,আহসান হাবিব হাসানসহ জয়পুরহাট, কালাই,ক্ষেতলাল ও আক্কেলপুর বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলাদল, সেচ্ছাসেবকদলসহ সদ্য কারামুক্ত হাজারো নেতাকর্মীরা।