• ছবিঘর ফিচার
  • গোয়াইনঘাটে পথচারীদের মধ্যে খেলাফত মজলিসের ইফতার বিতরণ

গোয়াইনঘাটে পথচারীদের মধ্যে খেলাফত মজলিসের ইফতার বিতরণ

প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ , ৬ এপ্রিল ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

সিলেটের গোয়াইনঘাটে গণ মানুষের সংগঠন খেলাফত মজলিসের পক্ষ থেকে রোজাদার পথচারী ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪ ঘটিকায় গোয়াইনঘাট সদরের সবজি বাজার এলাকায় উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আখলাকুল আম্বিয়ার নেতৃত্বে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় গোয়াইনঘাট উপজেলা খেলাফত মজলিসের সহ-সাধারণ সম্পাদক মাওলানা দেলওয়ার হোসাইন,
ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলার প্রকাশনা ও ছাত্রকল্যাণ সম্পাদক আমিরুল ইসলাম আমিন ও স্কুল কার্যক্রম সম্পাদক মারজানুল আযহার জুনেদ উপস্থিত ছিলেন।

ইফতার বিতরণকালে উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আখলাকুল আম্বিয়া বলেন, আমরা একেবারে সাধারণ মানষ রিক্সার ড্রাইভার এবং ভিক্ষুক এরকম মানুষদের মধ্যে ইফতারি বিতরণ করছি।

তিনি আরোও বলেন, ইফতারে তো বড়লোকদের দাওয়াত দেওয়া হয়। আমরা এবার ইফতার মাহফিল না করে অসহায় মানুষদ যারা দাওয়াত পায় না তাদের কথা চিন্তা করে এবার পথচারীদের মধ্যে ইফতার বিতরণের উদ্যোগ নিয়েছি।

এ সময় অন্যান্যদের মধ্যে লেঙ্গুড়া ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি রুহুল আমিন, তোয়াকুল ইউনিয়ন মজলিস নেতা হুমায়ূন রশিদ ও সাবেক ছাত্রনেতা জুনাইদ আহমদ জুনেদ উপস্থিত ছিলেন প্রমুখ।