আশ্রয়ণ প্রকল্প অধিবাসীদের নিয়ে ইউএনও’র ঈদ

প্রকাশিত: ৬:৫৯ পূর্বাহ্ণ , ১৩ এপ্রিল ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

সরকারি আমলাদের জন্য প্রতিবেদন তৈরী করা কারো চোখে বেমানান মনে হলেও প্রকৃত অর্থে কাজের ধারাবাহিক গতি যখন অস্বাভাবিকভাবে ভালো হয়, তখনতো একটু লেখা যেতেই পারে?। যার কথা বলছিলাম প্রজাতন্ত্রের এক কর্মকর্তার ব্যাপারে।

তিনি আর কেউ নন সরাইল উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেজবা উল আলম ভূইঁয়া’র কাজে যোগদানের অল্প কয়েক মাস পূর্ণ হলো মাত্র।এরই মধ্যে জয় করে নিয়েছেন সরাইল উপজেলা বাসীর মন। ঈদ খুশি ‘ ঈদ আনন্দ ‘ ঈদে মানুষের প্রতি মানুষের ভালবাসা। ভালোবাসা এক অদ্ভুত বিষয়।

কখনো অজানা অচেনা নিজের আপন ছেড়ে ভালোবাসা বিচরণ করে। এবার ঈদে সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেজবা উল আলম ভূঁইয়া। তিনি সরাইল অন্নদা মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন, নামাজে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর,সরাইল সার্কেল এর এএসপি মো. রকিবুল হাসান, ও সরাইল থানা অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ এমরানুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা ও মুসল্লিরা এ সময় সঙ্গে ছিলেন এবং নামাজ শেষ করেন।

ঈদের নামাজ শেষে আপন পরিবার ছেড়ে কর্তব্য আর দায়িত্বের মানবতা। আর মানবসেবায় ছুটে যান। তাদের খুঁজতে যারা সরাইলের আশ্রয়নে বসবাসকারিদের ঈদে কেমন আছেন। গত বৃহস্পতিবার (১১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে উপজেলার আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত শিশু-কিশোর সব বয়সের পুরুষ মহিলাদের সাথে ঈদের কুশল বিনিময় ও বাচ্চাদের খেলনাসহ ঈদ উপহার বিতরণ করেন ইউএনও মো.মেজবা উল আলম ভূইঁয়া।

সেখানে বসবাসকারী দরিদ্র মানুষের জন্য নিজের হাতে তুলে দিলেন ঈদ উপহার খাদ্য সামগ্রী। শুধু কি তাই এদিকে ঈদযাত্রায় নির্বিঘ্নে মানুষ নিরাপদে চলাচল করতে যাতে কোন ভোগান্তি না হয়।নিয়েছেন বিভিন্ন পদক্ষে।

যানজট নিরসন করতে সরাইল সদরসহ বিশ্বরোড় হাইওয়ে সড়কে নেমেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেজবা উল আলম ভূইঁয়া।তিনি বসে নেই ঈদের দিন সাউন্ড বক্স সহ ডেকসেট জব্দ করেন।খোলা গাড়িতে উচ্চ শব্দে পরিবেশ দূষণ না করার জন্য সকলের প্রতি অনুরোধ করেন।

ইউএনও’র এ পদক্ষেপের জন্য সরাইলে রাস্তায় এবার সাউন্ডবক্স সহ খোলা গাড়িতে উচ্চ শব্দের কোন গাড়ি চলাচল করতে পারেন না। এই ব্যাপারে উপজেলার অনেকেই ধন্যবাদ জানিয়েছেন এই কর্মকর্তাকে। সর্বদা ছুটে বেড়ান সরাইল উপজেলার ৯টি ইউনিয়ন।সব যেন তার নখদর্পনে।

ক্লান্তিবোধ হয়তো তাড়া করেনা তাকে। তিনি,উপজেলাবাসীকে সরকারি সেবা দিতে ছুটছেন তার সারা কর্মস্থল।