
মোঃ সাহিদুল ইসলাম শাহীনঃ- পবিত্র রমজানের ২৮তম রোজায় শার্শায় দোয়া ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করেন ৮৫,যশোর-১ শার্শা আসনের এমপি শেখ আফিল উদ্দিন।
সোমবার(৮ এপ্রিল) জেলা পরিষদ অডিটোরিয়াম,শার্শায় এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বিশাল এই ইফতার মাহফিলে অংশ নেন-শার্শা উপজেলা আ.লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান-বীরমুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু,বেনাপোল পৌর মেয়র-মোঃ নাসির উদ্দিন,জেলা পরিষদ সদস্য-সালেহ আহম্মেদ মিন্টু,উপজেলা ভাইস চেয়ারম্যান-মেহেদী হাসান, শার্শা উপজেলা আ.লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক-অধ্যক্ষ ইব্রাহীম খলিল। অর্থ সম্পাদক-ওয়াহিদুজ্জামান,প্রচার সম্পাদক-ওহিদুল হক,এমপি’র পিএ-আসাদুজ্জামান আসাদ।
এ ছাড়াও উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন-অত্র উপজেলার ১১টি ইউনিয়ন চেয়ারম্যান এবং মেম্বরবৃন্দ বেনাপোল পৌরসভার কাউন্সিলরগণ,অত্র উপজেলার আ.লীগ ও তার অঙ্গ সংগঠন সমূহের নেতা-কর্মীবৃন্দ ও সর্বস্তরের মানুষ।
বিশাল ঐ দোয়া অনুষ্ঠানে উপস্থিত সকলকে “পবিত্র ঈদুল ফিতর”র আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের প্রধান আয়োজক এমপি শেখ আফিল উদ্দিন বলেন-“উন্নয়ণের মাধ্যমে জনগণের মনে আস্থা অর্জন করেছে আ.লীগ। জনগণ চায় উন্নয়ন আর শান্তি-শৃঙ্খলা। সকল ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন কর্মকাণ্ড সম্পাদনসহ দেশের মানুষের নিরাপত্ত্বা নিশ্চিত করেছে বর্তমান সরকার। উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমেই জনগণের মনে স্থান করে নিয়েছে আওয়ামী লীগ।

তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার দেশের অগ্রগতি চায় না। তারা ক্ষমতায় থাকাকালীন জনগণের সম্পদ লুটপাট আর সন্ত্রাস এবং জঙ্গীবাদের উত্থান ঘটিয়েছিল। যে কারণে দেশবাসী তাদেরকে পছন্দ করে না। যা প্রমাণিত হয়েছে বিগত নির্বাচনগুলোতে”।
তিনি আরও বলেন, “বর্তমান সরকার গরীবের বন্ধু, আ.লীগ ক্ষমতায় আসার পর সকল ক্ষেত্রে আধুনিকায়নসহ সারাদেশের কৃষকদের দোড়গোড়ায় পৌঁছে দিয়েছে নানা ধরণের সেবা। বিএনপি-জামায়াতের আমলে সারের জন্য আন্দোলন করে জীবন দিতে হয়েছিল কৃষকদেরকে। আর আওয়ামী লীগ সঠিক সময়ে কৃষকদের হাতে তুলে দিচ্ছে বিনামূল্যে সার, বীজ এবং কৃষি যন্ত্রপাতি।
এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও আওয়ামী লীগ সরকারের কোনো বিকল্প নেই। তিনি বলেন, পবিত্র রমজান মাস হচ্ছে আত্মশুদ্ধি আর সংযমের মাস। পবিত্র এই মাসে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছি মহান রাব্বুল আলামিন এর রহমত কামনায়”।

“দেশের উন্নয়ণের অগ্রযাত্রাকে তরাণ্বিত করতে আপনাদের সহযোগীতা একান্ত প্রয়োজন,শুধু রমজান মাস নয় সকল সময়ই সুখে-দুঃখে আপনাদের পাশে ছিলাম,আছি এবং আগামীতে থাকবো “ইনশাআল্লাহ”।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে একক প্রার্থীতা বাছাইয়ে অনুষ্ঠানে উপস্থিত সকলের মতামত এবং পরামর্শ আহবান করেন। চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনী প্রতিদ্বন্ধিতায় দলের পক্ষে একক প্রার্থীর নাম নির্বাচিত করার জন্য আরও আলোচনার প্রয়োজন রয়েছে বলে এমপি মনে করেন”।
সে কারনে ঈদ পরবর্তী যে কোনদিন প্রার্থী নির্ধারণে বিষদ আলোচনা হতে পারে বলে ইফতার অনুষ্ঠান থেকে জানা যায়।
ইফতার আগ মুহূর্তে দেশের উন্নয়ন অব্যাহত রাখা এবং আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দীর্ঘায়ু কামনাসহ দেশবাসীর শান্তি কামনায় মোনাজাত করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী