কুমিল্লার হোমনায় রায়জন নেছা(৭০) নামে এক বৃদ্ধা মাকে পিঠিয়ে হত্যা করেছে ছেলে মো.আবুল হোসেন (৪৫)।আজ বুধবার (১৭ এপ্রিল ) সকাল ১০ টার দিকে উপজেলার নিলখী ইউনিয়নের লালবাগ গ্রামে এ ঘটনা ঘটে। ঘাতক মোঃআবুল হোসেন কে আটক করেছে হোমনা থানা পুলিশ।
নিহত রায়জন নেছা উপজেলার নিলখী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের লালবাগ গ্রামের মৃত মোঃ চাঁন মিয়ার স্ত্রী।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন।
স্থানীয় সূত্রে জানা যায়,ঘাতক মো. আবুল হোসেন সৌদি আরব থেকে জেল খেটে বাড়িতে আসে এবং সে মানসিক প্রতিবন্ধী হয়ে যায়। মো. আবুল হোসেন মানসিক প্রতিবন্ধী হওয়ায় তাঁর স্ত্রী সালমা আক্তার তাকে ডিভোর্স দিয়ে চলে যান।এরপর থেকেই মায়ের সাথেই থাকেন মো.আবুল হোসেন। গতকাল রাতে মায়ে সাথে ঝগড়া হয় তার।
সকালে ঘরের দরজা তালাা দিয়ে বাজারে যায় মো. আবুল হোসেন। বাজার থেকে এসে বাড়ির উঠানে বসে ছিলো সে। এমনেতেই প্রতিবেশী একজন মহিলা ঘরের জানালা দিয়ে ঘরে উঁকি দিয়ে দেখেন মাটিতে পড়ে রয়েছে গর্ভধারিনী মায়ের নিথর দেহটি।
কিন্তু কখন তাকে হত্যা করা হয়েছে তা দেখা যায়নি তবে সকাল ১০ টার দিকে নিহতের লাশটি দেখা গেছে।সবাই ধারণা করছে মানসিক প্রতিবন্ধী মো. আবুল হোসেনই তার মাকে হত্যা করেছে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মো. আবুল হোসেন কে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।অভিযোগ পেলে মামলা রুজু করা হবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত