
বরিশালের বাকেরগঞ্জে ‘হিটস্ট্রোকে’ রিয়াজুল ইসলাম (৪২) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) দুপুরে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন বাকেরগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী রাজিব আহমেদ তালুকদার।
মৃত রিয়াজুল ইসলাম উপজেলার কলসকাঠী গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। তিনি উপজেলার কলসকাঠি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
রাজিব আহমেদ বলেন, আমার নির্বাচনের প্রচারে দুপুরে অন্য নেতাকর্মীদের সঙ্গে কলসকাঠি বাজারে আসেন রিয়াজুল ইসলাম। পরে বাসায় ফিরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সেহতাব আহসান গণমাধ্যমকে বলেন, রোগী হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন। তবে তার হিস্ট্রি শুনে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হিটস্ট্রোকেই তার মৃত্যু হয়েছে। অন্য কোনো কারণ পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে ষ্টেশনে গেইটম্যান বিহীন লেভেল ক্রসিং
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে ষ্টেশনে গেইটম্যান বিহীন...
আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ...
আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির...
আজ মহান শিক্ষা দিবস
আজ মহান শিক্ষা দিবস
রাজবাড়ীতে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৮
রাজবাড়ীতে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি...
লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২
লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত,...
সন্ত্রাসবাদ নিয়ে জাতিসংঘে পাকিস্তানকে ভারতের কড়া বার্তা
সন্ত্রাসবাদ নিয়ে জাতিসংঘে পাকিস্তানকে ভারতের কড়া...