মানুষের প্রয়োজনে,আছি আমরা মানুষের পাশে' এ স্লোগানকে সামনে রেখে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে দরিদ্রদের মাঝে আমরা আছি।
পবিত্র ঈদুল- ফিতর উপলক্ষে সরাইলে অসহায়দের মাঝে ঈদ সমাগ্রী বিতরণ করেছেন বন্ধু ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার (৯ এপ্রিল) বিকালে উপজেলা সদরের উচালিয়াপাড়া ডা. আশীষ চক্রবর্তী বাড়িতে শতাধিক গরীব ও হতোদরিদ্রদের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
বন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সরাইল প্রেসক্লাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক মো. জহিরুল ইসলাম রিপনের সঞ্চালনায়এ সময় উপস্থিত ছিলেন, সরাইল সদর ইউপি আওয়ামী লীগের সভাপতি মো. কায়কোদ,সরাইল রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক তাসলিম উদ্দিন, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানীর এভিপি ও বন্ধু ফাউন্ডেশনের উপদেষ্টা সুদীপ দত্ত তনু, সরাইল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদ ও অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম, মো. মমিন ও কারী জামাল উদ্দিন প্রমুখ।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত