
সরাইলে একটি বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারসহ অনিয়মের অভিযোগ উঠেছে। বিদ্যালয়টির নাম আলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
তিনতলা বিল্ডিং বিশিষ্ট কাজ করার আগেই তৃতীয় তলার সিঁড়ি ভেঙ্গেছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগে ভাইরাল হয়েছে। এই নিয়ে সরাইলের অফিস পাড়াসহ সর্ব মহলে আলোচনার ঝড় উঠেছে।
এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও কমিটির সদস্যরা সহ স্থানীয় বাসিন্দারা অসন্তোষ প্রকাশ করেছে।
জানা গেছে, ২০২৩ সালে উপজেলার আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনটির নির্মাণকাজ ঠিকাদারী একটি প্রতিষ্ঠান পান।
এ বিদ্যালয়ের তৃতীয় তলা ভবন নির্মাণে ব্যয়ে নির্মিত প্রায় ৯২ লাখ টাকা দরপত্র আহ্বান করেন। কাজটি পান ঠিকাদারি প্রতিষ্ঠান।
এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, মান সম্মত কাজ করতে সরকার পর্যাপ্ত পরিমান টাকা বরাদ্দ ও তদারকির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা নিয়োগ দিলেও এ প্রকল্পের ক্ষেত্রে সরকারী নিয়ম নীতির প্রতি তোয়াক্কা করা হয়নি।
স্থানীয় জাবের জানান, প্রায় ৯২ লাখ টাকা ব্যয়ে নির্মিত স্কুল ভবনের নির্মাণ কাজে সিলেকশান বালুর বালু ভিটি বালু দিয়ে ছাদ ঢালাই দিয়েছে। ঢালাইতে সঠিক পরিমাণে সিমেন্ট ব্যবহার করা হয়নি। ইট কতো নাম্বার কি বলবো। এলাকাবাসীর অভিযোগ কাজের মান অত্যন্ত খারাপ।
তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টির সুষ্ঠু সমাধান করবে বলে প্রত্যাশা করি।সরাইল উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আনিছুল ইসলাম ভূইঁয়া বলেন, নবনির্মিত বিল্ডিং এর সিঁড়ি সেন্টারিং যতদিন রাখার কথা ছিল ততদিন রাখে নাই। তাই সিঁড়িটি ভেঙ্গে গেছে।ঠিকাদারী প্রতিষ্ঠান কে নোটিশ করা হয়েছে।
গুণগত মান ঠিক রেখে দ্রুত কাজটি শেষ করার বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেজবা উল আলম ভৃইয়া বলেন,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এই বিষয়টি আমাকে জানিয়েছেন। এ বিষয়ে উপজেলা প্রকৌশলীকে নতুন ভবনের সিঁড়ি ভাঙ্গার বিষয়ে তদন্ত করে।
কাজে তদারকিতে গাফিলতি আছে কিনা কারণ দর্শানোনোটিশ দেয়া হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...