
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় রোদে খেলার সময় জ্ঞান হারিয়ে মো. কামরুল হাসান ফাহিম (৭) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (২৮ এপ্রিল) এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ফাহিম উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কেরামতপুর গ্রামের জাকের মাস্টারের বাড়ির মো. ওমর ফারুকের ছেলে ও মধ্য কেরামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
মধ্য কেরামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. সেকান্তর আলম বলেন, সকালে বিদ্যালয়ে আসে ফাহিম। কিন্তু উপজেলা নির্বাচনের সংক্রান্ত ট্রেনিং থাকায় এদিন কোনো ক্লাস হয়নি। পরে বাড়িতে চলে যায় সে।
তিনি আরও বলেন, বাড়িতে গিয়ে অন্য শিশুদের সঙ্গে রোদের মধ্যে খেলাধুলা করার সময় সে অচেতন হয়ে পড়ে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গরমে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে।
চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...