
রাজধানীর যাত্রাবাড়ী মোড় এলাকায় দুই বাসের মাঝে পড়ে মো. মিঠুন মিয়া (৪৫) নামের এক ট্রাফিক পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
তাকে হাসপাতালে নিয়ে আসা যাত্রাবাড়ী থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শহিদুল ইসলাম জানান, যাত্রাবাড়ী মোড় এলাকায় ডিউটিরত অবস্থায় দুই বাসের চাপায় আহত হন মিঠুন মিয়া। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মিঠুন মিয়ার আহত হওয়ার খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায় পরিনত গীরেন...
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায়...
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
লালপুরে প্রস্তুতিমূলক সভা
লালপুরে প্রস্তুতিমূলক সভা
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...