
বেনাপোল পোর্টথানাধীন পোড়াবাড়ী নারায়ণপুর গ্রামের বাসিন্দা জোনাকি নামের ১২ বছরের এক শিশু কণ্যা একদিন নিখোঁজের পর যশোর মডেল থানাধীন শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে একটি পরিত্যাক্ত পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। লাশের মুখ, হাত, পা ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
যশোর মডেল থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ঐ শিশু কণ্যার সৎ মাকে হেফাজতে নিয়েছে পুলিশ। নিহত জোনাকি যশোরের বেনাপোল পোর্ট থানাধীন পোড়াবাড়ি গ্রামের শাহীন তরফদারের মেয়ে।
নিহতের স্বজন ও প্রতিবেশীরা জানান, জোনাকি বেনাপোলে তার নানার বাড়িতে থকতো। ৫ দিন আগে সে যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে বাবা ও সৎ মায়ের বাসায় বেড়াতে যায়। সোমবার সকাল ১০টা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
এ ঘটনায় কোতয়ালী থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে মঙ্গলবার দুপুরে তার বাবার বাসার পাশে পরিত্যক্ত পুকুর থেকে জোনাকির মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে যশোর কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আব্দুর রাজ্জাক জানান, সোমবার থানায় জিডি করা হয়েছিল। আজ মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সৎমাকে পুলিশি হেফাজতে আনা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী