ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে দুই বাসের সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অনেকেই। তাদের মধ্যে ছয়জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে তারাকান্দা উপজেলার কোদালধর বাজারের রামচন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
তারাকান্দা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত বাস দুটি সড়কের পাশে জমিতে উল্টে পড়ে আছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার কাজ করছে। এ ঘটনায় দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও অনেকেই। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, দুই বাসের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১০ থেকে ১৫ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে ছয়জনকে ভর্তি করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত