
চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আর সেই উপলক্ষ্যে এখন থেকে সব ধরণের প্রস্তুতি নিতে শুরু করেছে আইসিসি। যে কারণে বিশ্বকাপের ভেন্যু দেখতে গতকাল বাংলাদেশে এসেছিলেন আইসিসির পাঁচ সদস্যের প্রতিনিধি দল। গতকাল রোববার ঢাকায় পা রাখার পরদিন আজ সোমবার মিরপুরে আসেন এই পাঁচ সদস্য।
আর শের-ই বাংলায় আসার পর মাঠের সবকিছুই ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন আইসিসির প্রতিনিধি দল। গ্যালারি থেকে শুরু করে একাডেমি মাঠ সবই দেখেছেন তারা। এদিকে বিশ্বকাপের সম্ভাব্য ভেন্যুর তালিকায় মিরপুরের সঙ্গে রয়েছে সিলেট ক্রিকেট স্টেডিয়ামে।
আর প্রথম দিনে আজ মিরপুর পরিদর্শন করেন তারা। এরপর আগামীকাল মঙ্গলবার সিলেট ভেন্যু পর্যবেক্ষণ করবেন এই প্রতিনিধি দল। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।
বাংলাদেশে আসা পাঁচ সদস্যের প্রতিনিধি দলের সদস্যরা হলেন:- নারী বিশ্বকাপের ইভেন্ট অপারেশনস ম্যানেজার গুরজিত সিং, পিচ পরামর্শক অ্যান্ডি অ্যাটকিনসন, কমার্শিয়াল ও স্পন্সরশিপ বিভাগের লায়লা স্টেইন, হসপিটালিটি বিভাগের অ্যালানা হোয়াইট ও নিরাপত্তা বিশেষজ্ঞ ডেভিড মুসকার।
দীর্ঘ ১০ বছর পর আবারও নারী টি-২০ বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। ২০২২ সালের বার্মিংহামে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সভা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে এরইমাঝে অস্ট্রেলিয়ার নারীরা সফর করেছে বাংলাদেশ। সামনেই আছে ভারত নারী দলের সফর।
মন্তব্য লিখুন
আরও খবর
ঢাকায় পৌঁছানোর পর ডুলিকে বাংলাদেশের কোচ ঘোষণা
ঢাকায় পৌঁছানোর পর ডুলিকে বাংলাদেশের কোচ...
আরও একটি সেঞ্চুরি করে চূড়ায় মুশফিক
আরও একটি সেঞ্চুরি করে চূড়ায় মুশফিক
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭...
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটনের সেঞ্চুরি
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটনের সেঞ্চুরি
বিশ্বকাপ ব্যর্থতা খতিয়ে দেখতে কমিটি
বিশ্বকাপ ব্যর্থতা খতিয়ে দেখতে কমিটি
ফিফা বিশ্বকাপ ২০২৬: আর বাকি ৩৮ দিন,হার মানেনি...
ফিফা বিশ্বকাপ ২০২৬: আর বাকি ৩৮...