
কুয়াকাটায় দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের (সিইএ-এমই-ডব্লিউ-৫) রক্ষণাবেক্ষণের কাজ আজ শুরু করবে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)। এ কারণে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত ওই ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট ব্যান্ডউইডথ পরিষেবা বন্ধ থাকবে।
গতকাল বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বিএসসিপিএলসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রক্ষণাবেক্ষণের কাজ চলবে ভোররাত ৪টা পর্যন্ত। ফলে এক ঘণ্টা সাবমেরিন ক্যাবল সি-মি-উই-৫ এর ইন্টারনেট সেবা বন্ধ থাকবে। এতে সারাদেশে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে ধীরগতি কিংবা কোথাও কোথাও সংযোগ বিচ্ছিন্ন থাকতে পারে।
এতে আরো বলা হয়, কাজ চলার সময়ে একেবারেই অচলাবস্থা তৈরি হবে না কোথাও। এসময়ে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে সাবমেরিন ক্যাবল সি-মি-উই-৪ এর মাধ্যমে ব্যান্ডউইডথ সেবা যথারীতি চালু থাকবে।
বিএসসিপিএলসির পরিচালক মির্জা কামাল আহম্মদ বলেন, সাবমেরিন ক্যাবল সি-মি-উই-৫ এর রক্ষণাবেক্ষণে এটি স্বাভাবিক কার্যক্রম। খুব অল্প সময়ের মধ্যেই এ প্রক্রিয়ার সব কাজ শেষ হয়ে যাবে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩-৪টা পর্যন্ত কাজ চলবে। এরপর আবার স্বাভাবিক অবস্থা হয়ে যাবে।
তিনি বলেন, এ সময়টুকু ইন্টারনেট সেবা কিছুটা বিঘ্ন হতে পারে। গ্রাহক পর্যায়ে যেন কোনো ভোগান্তি তৈরি না হয়, সেজন্য আমরা গভীর রাতের এ সময়টি বেছে নিয়েছি। তবে একেবারেই ডিসকানেক্ট (সংযোগ বিচ্ছিন্ন) হওয়ার সুযোগ নেই। কারণ তখন সাবমেরিন ক্যাবল সি-মি-উই-৪ সচল থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...