
ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধান আহারোন হালিভা। গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। সে সময় হামাসের আক্রমণ প্রতিহত করতে ব্যর্থ হয় ইসরায়েল।
গত ৭ অক্টোবরের পর প্রথমবারের মতো ইসরায়েলের শীর্ষ কোনো কর্মকর্তা পদত্যাগ করলেন। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হালিভার পদত্যাগপত্র গ্রহণ করেছেন সামরিক প্রধান এবং এই সংস্থায় তার অবদানের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
এর আগে গত অক্টোবরে হামাসের হামলা প্রতিহত করতে না পারার দায় স্বীকার করেছিলেন হালিভা। সে সময় হামাসের হামলায় কমপক্ষে ১ হাজার ১৩৯ ইসরায়েলি নিহত হয়। এছাড়া আরও কয়েকশ মানুষকে জিম্মি হিসেবে অপহরণ করা হয়।
এরপরেই হামাসের হামলার পাল্টা প্রতিশোধ নিতে গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। মাসের পর মাস ধরে সেখানে নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা চালাচ্ছে ইসরায়েলি সৈন্যরা।
গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে এখন পর্যন্ত কমপক্ষে ৩৪ হাজার ৯৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৭৬ হাজার ৯৮০ জন।
এদিকে গাজার খান ইউনিস শহরের নাসের হাসপাতালে একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। সেখানে কয়েক মাস অভিযান চালানোর পর সম্প্রতি সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল। ওই গণকবর থেকে এখন পর্যন্ত ১৮০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে এখনও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। সেখানে নতুন করে হামলার ঘটনায় সাতজন নিহত হয়েছে। এর আগে এক রাতেই বোমা হামলায় রাফায় ২২ জন প্রাণ হারায়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...