
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, আজকের শিক্ষার্থীরাই আমাদের ভবিষ্যৎ দেশ গড়ার কারিগর। তাই মেধা, সামর্থ্য, দক্ষতা ও যোগ্যতা দিয়ে নিজেদের অভ্যন্তরীণ ও বিশ্ব চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। শুধু গতানুগতিক কাগুজে ডিগ্রি অর্জন করলেই চলবে না, যোগ্যতা দিয়ে দেশে-বিদেশে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষমতা অর্জন করতে হবে।
রোববার (২৮ এপ্রিল) রাজধানীর আশকোনায় নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি) মিলনায়তনে সপ্তাহব্যাপী ‘এনইউবি বিজনেস ফেস্টিভ্যাল-২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় কেবল নিজেদের স্বার্থে ব্যবসা করলে চলবে না, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।
নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, জাপান, ইউরোপ ও আমেরিকাসহ উন্নত বিশ্বে দক্ষ মানবসম্পদের যথেষ্ট চাহিদা রয়েছে। শুধু বহির্বিশ্ব নয়, ১৭ কোটি মানুষের আমাদের বাংলাদেশও একটি বিশাল বাজার। এখানেও কর্মসংস্থানের অনেক সুযোগ রয়েছে।
শিল্পমন্ত্রী বলেন, নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে শিল্প মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। মন্ত্রণালয়ের আওতাধীন বিসিক, এসএমই ফাউন্ডেশন, এসএমসিআইএফ, বিটাক, বিআইএম, এনপিও প্রভৃতি দপ্তর-সংস্থা প্রশিক্ষণসহ আনুষঙ্গিক কার্যক্রমের মধ্য দিয়ে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে কাজ করে চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী