
আগামী বৃহস্পতিবার (২ মে) শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ওইদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ইঙ্গিত দিয়েছেন।
মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে সোমবার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।
আদালতের এ নির্দেশনার বিষয় জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, আদালতের আদেশের কপি এখনো আমাদের হাতে আসেনি। এটা নিয়ে আমি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার সঙ্গে আলোচনা করেছি। পূর্ববর্তী নজির হচ্ছে যতক্ষণ পর্যন্ত একটি অন্তবর্তীকালীন আদেশ বহাল থাকে, নির্বাহী বিভাগ যদি সেটার বিষয়ে অবগত হয়, তারা সম্মান প্রদর্শনপূর্বক সেটাই মেনে চলে। অর্থাৎ আদালতের যে অন্তর্বর্তীকালীন আদেশ সেটা যদি বহাল থাকে, আমরা যেহেতু নির্বাহী বিভাগ আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা সেটা মেনে চলতে বাধ্য।
তিনি বলেন, তবে এ বিষয়ে (আদালতের আদেশ) আমাদের অবগত হতে হবে। আমরা এখনো অবগত হইনি। এখনো সময় আছে। আমরা সব সময় আদালতের সিদ্ধান্ত মেনে চলি।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক