
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) বৃহত্তর ফরিদপুর ছাত্র কল্যাণ সংস্থার আয়োজনে ইফতার মাহফিল এবং মতবিনিময় সভা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছেন।
গত ৩১ মার্চ (রবিবার) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়াতে এই ইফতার মাহফিল এবং মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন ড. পেট্রি টেক্সটাইল অক্সিলারিস এর উপদেষ্টা ও ফরিদপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারস এসোসিয়েশন এর সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সায়েদ রহমান,অক্সিকালার বাংলাদেশ এর ম্যানেজিং ডিরেক্টর শরিফুল ইসলাম,বুটেক্স শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আই.ই.বি সদস্য ইঞ্জিনিয়ার ইমরান হোসেন,বুটেক্স শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তপু আহমেদ,সৈয়দ নজরুল ইসলাম হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৌরভ আসকার, প্যারামাউন্ট টেক্সটাইলস এর জি.এম ইঞ্জিনিয়ার মো: নিপু শেখ,কটন ক্লাব বিডি লিমিটেড (মন্ডল গ্রুপ) এর ডি.জি.এম ও বুটেক্সের ২৭তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী ইঞ্জিনিয়ার মো: ফয়সাল মাহমুদ,অকো-টেক্স গ্রুপ এর এসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার আব্দুল কাদের সাব্বিরসহ আরও অনেকে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বৃহত্তর ফরিদপুর ছাত্র কল্যাণ সংস্থার সভাপতি কাজী হামিম এবং সাধারণ সম্পাদক কৌশিক বাড়ৈ।মত বিনিময় সভায় সাধারণ শিক্ষার্থীদের জন্য দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত ব্যক্তিগণ।
সংগঠনটির সভাপতি কাজী হামিম বলেন,বৃহত্তর ফরিদপুর সংগঠনের আমরা সকলেই একটি পরিবারের মতো।ছোট বড় সকলের মাঝে আমাদের এই ভ্রাতৃত্ববন্ধন অটুট থাকুক।ইফতার মাহফিলের মাধ্যমে আমাদের সিনিয়র ভাইদের এবং স্নেহের অনুজদের সাথে সুন্দর একটা সময় কাটাতে পারাটা সত্যিই আনন্দের।
সংগঠনটির সাধারণ সম্পাদক কৌশিক বাড়ৈ বলেন,প্রতি বছরের ন্যায় এবছরও আমরা ইফতার মাহফিল সুষ্ঠভাবে আয়োজন করতে পেরেছি বলে ভালোই লাগছে।মূলত এই মাহফিল আয়োজন আমাদের বৃহত্তর ফরিদপুর সংগঠনের মধ্যে ভ্রাতৃত্ববন্ধন,সম্প্রীতি ও ঐক্য গড়ে তোলার একটি ভালো উপলক্ষ্য।মতবিনিময় সভায় সম্মানিত ব্যক্তিবর্গের ক্যারিয়ার বিষয়ক দিক নির্দেশনা আমার অনুজদের অনুপ্রাণিত ও উৎসাহিত করবে বলে আমার বিশ্বাস। অনুষ্ঠানটি সফল করতে আর্থিকভাবে সহায়তা করার জন্যে অসংখ্য ধন্যবাদ জানাই অকো-টেক্স গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার আবদুস সোবহান এবং অন্যান্য সিনিয়রদেরকেও।
সংগঠনটির দপ্তর সম্পাদক সাফকাত জিওন বলেন, গত ৩১ মার্চ আমরা আমাদের ছাত্র কল্যাণ সংস্থার পক্ষ হতে মতবিনিময় সভা ও ইফতার মাহফিলের আয়োজন করি।আলহামদুলিল্লাহ সকলের আন্তরিক সহযোগিতায় সফল ভাবে আয়োজন সম্পন্ন হয়।সেখানে আমাদের এলামনাই এসোসিয়েশন এর বড় ভাই এবং ক্যাম্পাসের জুনিয়রদের উপস্থিতিতে মাহফিলটি প্রাণবন্ত হয়ে উঠে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...