
নারায়ণগঞ্জের ফতুল্লার ভূইঘড় কড়ইতলা এলাকায় মৌমিতা পরিবহনের একটি বাসের ধাক্কায় মো. মাজহারুল হক বাবলু (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি একটি এনজিওতে মাঠপর্যায়ের কর্মী ছিলেন।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক দুপুর সোয়া ২টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী ওহিদুল বলেন, আমরা দুজনেই একটি এনজিওতে মাঠপর্যায়ের কর্মী। আজ দুপুরের দিকে আমরা দুজনেই বাড়ি ফিরছিলাম। এ সময় ফতুল্লার ভূইঘড় কড়ই তলা এলাকায় রাস্তা পারাপার হওয়ার সময় মৌমিতা পরিবহনের দ্রুতগামী একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন মাজহারুল। পরে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসা জানান সে আর বেঁচে নেই।
তিনি আরও বলেন, মাজহারুল কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার পূর্ব নয়াকান্দি গ্রামের জাহেদ আলীর ছেলে ছিল। বর্তমানে নারায়ণগঞ্জ এলাকায় থাকেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...