পাওনা টাকা চাওয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির ঘটনায় জিডি

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ , ১২ এপ্রিল ২০২৪, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

বাগেরহাটের মোরেলগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রাণনাশের হুমকির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (ডিজি) করেছেন ভুক্তভোগী এক সাংবাদিক।

জিডি সূত্রে জানা যায়, মোরেলগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের সানকিভাংগা এলাকার বাসিন্দা শাহ আলম রাঢ়ী (৫৬) ও ছেলে নাজমুল হাসান নয়ন (২২) পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে বিভিন্ন সময় কথ্য ভাষায় গালাগালসহ প্রাণ নাশের হুমকি, পথরোধ ও হয়রানি করে আসছে।

এ ঘটনায় গত সোমবার (৮ এপ্রিল) জীবনের নিরাপত্তা চেয়ে মোরেলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন দৈনিক জনবাণী এর মোরেলগঞ্জ প্রতিনিধি ,সময়ের আবর্তন এর জেলা প্রতিনিধি ও মোরেলগঞ্জ পৌর প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক সাগর তালুকদার (রনি) । যার জিডি নংঃ ৩৬২।

এ বিষয়ে ভুক্তভোগী জানান,শাহ আলম রাঢ়ী বিদেশে পাঠানো ও বিভিন্ন সময় ধার নেয়া টাকা ফেরত চাইলে গেলে গড়িমসি করতে থাকে এবং ঘটনার এক পর্যায়ে কথ্য ভাষায় গালাগালসহ প্রাণ নাশের হুমকি, পথরোধ ও হয়রানি করে আসছে।

পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে গত,০৫ এপ্রিল (শুক্রবার) মধ্যে সানকিভাংগা বাইতুল নুর জামে মসজিদ থেকে আমি জুমুয়ার নামাজ আদায় শেষে মসজিদের গেটে আমাকে আলম রাঢ়ীর ছেলে নাজমুল হাসান নয়ন পথরোধ করলে মসজিদের নামাজরত মুসল্লিরা টের পেয়ে এগিয়ে আসে আমাকে উদ্ধার করার চেষ্টা করে। এসময় মুসল্লিদের উপর উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় কথা বললে গট্টোগোল সৃস্টি হয়।

কিছুক্ষন পরে এই নয়ন কিছু অজ্ঞাতনামা লোকদের নিয়ে ওদের বাড়ির সামনে আবারও আমার দিকে তেড়ে আসে ও খবর পেয়ে আমার পরিবারে ছুটে গেলে তাদেরও তেড়ে আসে মারার জন্য । এ সময়ও মুসল্লী ও স্থানীয়রা সামনে এসে আমাকে ও আমার পরিবারকে সরি নেয়।

এসময় এই নয়নসহ সহ অজ্ঞাতনামা কয়েক জন আমার পরিবারের সবাইকে প্রাণ নাশের হুমকি দিয়ে বলে ২ বছর বাগেরহাট থাকছি কি বাল ফালাইতে? তোদের পরিবারের সবাইকে একদম ক্লোস করে ফালাবো।বেশি বাড়াবাড়ি করলে পশ্চিম সড়ালিয়া যাওয়া লাগবে আনে সব নিয়া।

তবে টাকার ঘটনা স্হানীয় ব্যক্তি বর্গেরাও জানেন। শুধু আমি একা নই! আমার মতো আরো একাধিক ভুক্তভোগী আছেন।যাহারা আজ নিঃস্বের পথে। এই আলম গং অত্যন্ত উৎশৃংখল,পরবিত্ত লোভী,দুঃষ্কৃতি প্রকৃতির ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। দেশের আইন কানুনের তোয়াক্কা করে না। এলাকার শালিস ব্যবস্থাও মানে না।

গায়ের জোড়ে যা পাড়ে তাই করার জন্য ব্যস্ত থাকে। তাদের ভয়ে কেউ মুখ খুলতে রাজি নন।তাই কোনো সুরহা দিতে পারছেন না কেউ ই। বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছি।

উল্লেখ্য, বেশ কিছু দিন ধরে এই নয়ন সামাজিক যোগাযোগকারি মাধ্যম ফেসবুকে আমার নামে বিভিন্ন মানহানিকর স্ট্যাস্টাস দিয়ে আসছে এবং ম্যাসেন্জার ও ইমুতো তার পিতা ও তিনি কথ্য ভাষায় গালাগাল সহ প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে।

এ বিষয়টি জানতে চাইলে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন জানান, সাংবাদিককে প্রাণনাশের হুমকির ঘটনায় একটি জিডি গ্রহন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।