মোঃ সাহিদুল ইসলাম শাহীনঃ- যশোর জেলার শার্শা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ "নাভারণ ডিগ্রী কলেজ"র গভর্নিং বডির সভাপতি পদে দ্বিতীয়বারের মত সভাপতি পদে নির্বাচিত হলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা নাজমুল হাসান।
নবনির্বাচিত সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেন ঐ কলেজেরই শিক্ষক-শিক্ষীকাবৃন্দ।
রবিবার (১৪ এপ্রিল) সকাল ১১টার দিকে বেনাপোল-যশোর মহাসড়ক সংলগ্নে অবস্থিত নাভারণ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সেখানে গভর্নিং বডির নবনির্বাচিত সদস্যদের এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এ পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন জনাব নাজমুল হাসান(০৭ জানুয়ারী/২০২৪ জাতীয় সংসদ নির্বাচনে ৮৫,যশোর-১শার্শা আসনে প্রতিদ্বন্ধিতা করেছিলেন)। এ সময় তিনি সকলের সাথে বাংলা নববর্ষ-১৪৩১ উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিচয় পর্ব শেষে নবনির্বাচিত সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগ নেতা নাজমুল হাসান বলেন, ‘‘আমি আজ নিজে অনেক গর্বিত কেননা আমি নিজেও এই কলেজের একজন ছাত্র ছিলাম এবং এখন আমি এই কলেজের সেবা করার জন্য দায়িত্ব পেয়েছি।
আমার প্রাণের এই প্রতিষ্ঠানের উন্নতির জন্য আমি সর্বাত্মক চেষ্টা করবো। ইতোমধ্যে শিক্ষার মান আরও উন্নত করার লক্ষ্যে অধ্যক্ষ সহ শিক্ষকদের সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি"।
উল্লেখ্য, তার নিজস্ব অর্থায়নে কলেজের লাইব্রেরী আরো সমৃদ্ধ করার জন্য কলেজের লাইব্রেরীতে ১ম ধাপে ৫০ হাজার টাকার বই, বিজ্ঞানাগার ল্যাব ও গবেষণাগারে প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয় করে দিয়েছেন।
শুভেচ্ছা বরণে উপস্থিত ছিলেন, নাভারন ডিগ্রী কলেজের সাবেক প্রফেসর ও বীর মুক্তিযোদ্ধা বিদ্যুৎশাহী সদস্য খবির আহমেদ খান, দাতা সদস্য ডা: আব্দুল মোতালেব,বিদ্যুৎশাহী সদস্য সরদার শাহরিন আলম বাদল, হিতৈষী সদস্য ফেরদৌস চৌধুরী রাজু, নাভারন ডিগ্রী কলেজের সহকারী অধ্যক্ষ আব্দুর রউফ, গভর্নিং বডির অভিভাবক সদস্য নজরুল ইসলাম, মোস্তফা কামরুজামান, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক নজিবুদৌলা সরদার প্রদীপ, সহকারী অধ্যাপিকা শাহনাজ পারভীন, সহকারী অধ্যাপক তৌহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক শামছুল রহমান, শরিফুজ্জামান, মাহাবুব রহমান, প্রভাষক সাজ্জাদ হোসেন ও হাসানুজ্জামান প্রমুখ।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত