নরসিংদীতে যুবলীগের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ , ৭ এপ্রিল ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

নরসিংদীর পলাশে স্থানীয় সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ দিলিপের নির্দেশনায় যুবলীগের উদ্যোগে ৫ শতাধিক হতদরিদ্র নিন্মআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজীরচর গ্রামে ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন এই ঈদ উপহার বিতরণ করেন।

এতে ওই ইউনিয়নের বিভিন্ন গ্রামের পাঁচ শতাধিক নিন্ম আয়ের নারী-পুরুষের মাঝে চাল, ডাল, তেল, সেমাই, চিনি ও নুডুস বিতরণ করা হয়। ঈদের আগে এসব পণ্য পেয়ে খুশি নিন্ম আয়ের মানুষরা।

ঈদ উপহার বিতরণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বাবুল মিয়া, সাবেক ইউপি সদস্য আরিফ মিয়া, আওয়ামীলীগ নেতা মনির হোসেন, যুবলীগ নেতা আমিনুল ইসলাম ও মোতালিব হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।