
থাইল্যান্ডের মন্ত্রিসভায় রদবদলে উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব হারানোর পর অনেকটা আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী পার্নপ্রি বাহিদ্ধা-নুকারা। রোববার দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের খবরে পার্নপ্রির পদত্যাগের তথ্য জানানো হয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স স্বতন্ত্রভাবে থাই গণমাধ্যমের প্রতিবেদনের বিষয়ে নিশ্চিত হতে পারেনি বলে জানিয়েছে। তবে দেশটির সরকারের একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, তিনি বিষয়টি খোঁজ-খবর নিয়ে দেখবেন।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার অনুমোদন দিয়েছে থাইল্যান্ডের রাজা। রোববার সরকারি রাজকীয় গেজেটে প্রকাশিত মন্ত্রিসভার তালিকায় দেখা যায়, পার্নপ্রি কেবল পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।
এর আগে পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি দেশটির উপ-প্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন তিনি। মন্ত্রিসভায় রদবদল এনে পররাষ্ট্রমন্ত্রী পার্নপ্রি বাহিদ্ধা-নুকারাকে উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
এই গেজেট প্রকাশিত হওয়ার কিছুক্ষণের মধ্যে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...