ডিএমপির তিন এসি ও এডিসির বদলি

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ , ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার তিনজন ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, বুধবার (১৭ এপ্রিল) ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের স্বাক্ষরিত আলাদা দুইটি আদেশে এ বদলি করা হয়েছে। আদেশে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর করা হয়।