
চীন থেকে ডিসকাউন্ট মূল্যে কৃষি যন্ত্রপাতি আমদানি আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদ। সোমবার (২৯ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। এখন বাংলাদেশের সঙ্গে তারা বিভিন্ন বিষয়ে কারিগরি সহায়তা আরও বাড়াবে। আমরা চীন থেকে অনেক যন্ত্রপাতি আনছি, সেটা আরও বাড়াবো।
চীন থেকে কোন ধরনের যন্ত্রপাতি আনা হবে-জানতে চাইলে মন্ত্রী বলেন, আমরা হারভেস্টার চাই, পাওয়ার টিলার চাই। উৎপাদন বাড়াতে যেগুলো প্রয়োজন, সেটা আমরা আমদানি করবো ডিসকাউন্ট প্রাইসে।
কৃষিমন্ত্রী বলেন, বিপরীতে তারা আমাদের দেশ থেকে আম নেবে। বাংলাদেশ থেকে মিষ্টি আম নিতে তারা খুবই আগ্রহী।
তারা কি শুধু আমই নেবে-এ বিষয়ে আব্দুস শহীদ বলেন, আমের কথা বলেছি এ জন্য যে এটা সব দেশের মানুষেরই ভালো লাগে। তারা আমাদের উন্নয়ন অংশীদার। আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করছে। ফ্লাইওভার করছে। তারা অনেক কাজ করছে এ দেশে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী