খোকসায় দেওয়াল চাপাই শিশুর মৃত্যু

প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ , ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

কুষ্টিয়া খোকসা উপজেলার বন বিভাগের গেটের দেওয়াল ভেঙে চাপা পড়ে জুবায়ের আহম্মেদ (৪) নামে শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৬টার সময় অন্যান্য বন্ধুদের সাথে খেলার ছলে উপজেলা বন বিভাগের গেটের পাশে খেলা করছিল জুবায়ের।

মৃত্যু জুবায়ের পৌরসভার ২ নং ওয়ার্ডের মাঠপাড়া গ্রামের ব্যবসায়ী উজ্জলের ছেলে।

মৃত জুবায়ের এর দাদা কালাম বিশ্বাস জানান, চঞ্চল প্রকৃতি ছিল ছেলেটি প্রতিদিনের ন্যায় আজও খেলা করছিল অন্যান্য বন্ধুদের সাথে। উপজেলা বন বিভাগের দেওয়াল চাপা পড়ে মৃত্যু বারণ করেছে ঘটনাস্থলে।