কামাল মিয়া হত্যা, শাহজাদাপুর ইউপি চেয়ারম্যানকে  আসামি করে মামলা

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ , ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছমা আক্তার।ছবি- কালের বিবর্তন

ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর গ্রামের কামাল মিয়া (৬০) হত্যার ঘটনায় শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছমা আক্তারকে আসামি করে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল)দিবাগত রাতে শাহজাদাপুর মধ্যপাড়ার নিহত কামাল মিয়া’র ছেলে তোফায়েল মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় এজাহারে ১১৯ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়াও অজ্ঞাত ৫৩/৫৫ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অ্যাসল্ট মালমায় গ্রেফতারকৃত তিনজনকে আটক দেখানো হয়েছে।

সরাইল থানা অফিসার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কামাল মিয়া হত্যার ঘটনায় মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে নিহতের ছেলে তোফায়েল মিয়া বাদী হয়ে থানায় মামলা করেন।এ ঘটনায় পুলিশ অ্যাসল্ট মামলা গ্রেফতারকৃত জাবেদ,রোমান, জোবায়েরসহ তিন জনকে আটক দেখানো হয়েছে।

ওসি বলেন,বাকী আসামিদের গ্রেফতারে পুলিশ সদস্যরা মাঠে অভিযান চালিয়ে যাচ্ছেন।উল্লেখ্য, গত শনিবার (১৩ এপ্রিল) সকালে সরাইল উপজেলা শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর গ্রামে খাস জমির ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কামাল মিয়া (৬০) নামে একজন মারা যান।