
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত ৩ যাত্রীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে আনুমানিক ১ কেজি ওজনের সোনা উদ্ধার করা হয়।
সোমবার (২২ এপ্রিল) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন- কক্সবাজারের চকরিয়া এলাকার বাসিন্দা মোবারক আলি, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা মোহাম্মদ নাজমুল হক ও সন্দ্বীপ উপজেলা বাসিন্দা মোহাম্মদ আনোয়ার শাহ।
বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র জানায়, আটক ৩ যাত্রী সোমবার সকাল পৌনে ৭টার দিকে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে চট্টগ্রাম পৌঁছেন। ৩ জন একই কায়দায় অর্থাৎ কাপড়ে পেস্টিং এবং কম্বলে মুড়িয়ে সোনা আনেন।
চট্টগ্রাম বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার (এসি) আলিফ রহমান বলেন, কাপড় থেকে সোনা গলিয়ে পৃথক করা হচ্ছে। আটক ৩ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...