
মে দিবস উপলক্ষে দেওয়া বাণীতে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, এই দিনটি বিশ্বের খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে শপথের দিন। এমন মাহেন্দ্রক্ষণে আমি দেশবাসীকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। এ উপলক্ষে বাংলাদেশের শ্রমিক শ্রেণির পাশাপাশি বিশ্বের খেটে খাওয়া সব মানুষের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি।
মঙ্গলবার (৩০ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জি এম কাদের বলেন, মহান মে দিবস হচ্ছে শোষকের রক্তচক্ষু উপেক্ষা করে অধিকার আদায়ের সংগ্রামের অনুপ্রেরণা। মে দিবস লড়াই করতে শেখায় নির্যাতন-নিপীড়ন আর বৈষম্যের বিরুদ্ধে। এই দিনটি সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে শেখায়। মহান মে দিবস শ্রমিক শ্রেণির ওপর নির্যাতন ও বঞ্চনার বিরুদ্ধে লড়াই সংগ্রামে আজীবন পথ দেখাবে। মে দিবস তাদের প্রতিরোধ করতে শেখায়, যারা শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে।
তিনি বলেন, আমরা পল্লিবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে কাজ করছি। পল্লিবন্ধুর নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সব শ্রমজীবী মানুষের ন্যয্য অধিকার রক্ষা ও অধিকার আদায়ের সংগ্রামের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক