
রুহুল কবির রিজভী সাহেবরা যে দুঃখ-কষ্টের বাংলাদেশ সৃষ্টি করেছিলেন, সেই বাংলাদেশ আজকে আর নেই। তারা সেই বাংলাদেশ দেখে অভ্যস্ত—সেখানেই ফিরে যেতে চান। রিজভীদের সেই স্বপ্ন পূরণ হবে না বলে মন্তব্য করেছেন পাটমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
ঈদের পর প্রথম কর্মদিবসে সোমবার (১৫ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে তিনি এসব কথা বলেন। এসময় মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নানক বলেন, আজকের বাংলাদেশ এমন এক জায়গায় গেছে আর পেছনে তাকানোর সময় নেই। আজকের বাংলাদেশ অনেক সুন্দর।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঢাকা শহরে এক পরিস্থিতি, মফস্বলে কিন্তু আরেক পরিস্থিতি। ঢাকার মানুষ যে বাজার পরিস্থিতির মুখোমুখি ছিল মফস্বলের মানুষ কিন্তু সেই পরিস্থিতির মুখে ছিল না। রমজানের আগেই বাজার নিয়ন্ত্রণে নিয়ে এসেছি।
সিন্ডিকেট নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার কাছে মনে হয়েছে সিন্ডিকেট বড় ব্যাপার। কাঁচাবাজারে এটা প্রযোজ্য না। মাঝখানে যারা থাকে বা ভোক্তা যাদের কাছে মালামাল কেনে সেখানে নিয়ন্ত্রণ হওয়া দরকার। সে কাজটা সরকার করবে, সেটা সরকারের দায়িত্ব।
তিনি বলেন, সুলভ মূল্যের বাজারের কারণে ঢাকা শহরে ১৫ রোজার পরে বাজার নেমে গেছে। বাজার নিয়ন্ত্রণে এসেছে। জিনিষপত্র ও কাঁচামালের দাম নিয়ন্ত্রণে এসেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক