
দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুই নেতাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
আসন্ন সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ আহমেদ ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শামীমা ইস্কান্দারকে বহিষ্কার করেছে বিএনপি।
শুক্রবার (২৬ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক চিঠিতে বহিষ্কারের কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শামীমা ইস্কান্দর এবং ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন সরাইল উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ আহমেদকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এবিষয়ে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড.নুরুজ্জামান লস্কর তপু তথ্যটি নিশ্চিত করেন।এর আগে স্থানীয় সরকার নির্বাচন বর্জনের দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করায় ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয় দলটি।
মন্তব্য লিখুন
আরও খবর
ট্রাম্পের ক্ষমতা কমলে এশিয়ায় নতুন সুযোগের সম্ভাবনা
ট্রাম্পের ক্ষমতা কমলে এশিয়ায় নতুন সুযোগের...
শ্রীপুরে ভাড়া বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মরদেহ...
শ্রীপুরে ভাড়া বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ...
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন আজ, ট্রাম্পের ভাগ্যপরীক্ষা
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন আজ, ট্রাম্পের ভাগ্যপরীক্ষা
সোলার এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সোলার এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক...
চ্যাম্পিয়নস লিগে আজ বার্সা ও বায়ার্নের অগ্নিপরীক্ষা
চ্যাম্পিয়নস লিগে আজ বার্সা ও বায়ার্নের...
আমরা “দু’র্ভাগা”এসিল্যান্ড নাই”স্কুলে শিক্ষক সংকট”হাসপাতালে নেই ডাক্তার” এমপি...
আমরা “দু’র্ভাগা”এসিল্যান্ড নাই”স্কুলে শিক্ষক সংকট”হাসপাতালে নেই...