
জনপ্রশাসনের শূন্য পদের সংখ্যা ও শূন্য পদ পূরণ করার ব্যবস্থার বিষয়ে জানতে চেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
মঙ্গলবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে দ্বাদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ বিষয়ে জানতে চাওয়া হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন ড. মোহাম্মদ সাদিক। বৈঠকে কমিটির সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী ফরহাদ হোসেন, নূর-ই-আলম চৌধুরী, ড. শ্রী বীরেন শিকদার, মেহের আফরোজ, মোতাহেরুল ইসলাম চৌধুরী, শাহদাব আকবর, মোহা. আসাদুজ্জামান আসাদ এবং শাহ সারোয়ার কবীর উপস্থিত ছিলেন। বৈঠকে কমিটির সভাপতি সকল সদস্য ও কর্মকর্তাকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন।
বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম সংক্ষেপে উপস্থাপন করা হয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের শূন্য পদের সংখ্যা ও তা পূরণ করতে গৃহীত ব্যবস্থা আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী