
‘আদম’ সিনেমার নির্মাতা আবু তাওহীদ হিরণ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১৫ এপ্রিল) ভোর ৬ টায় রাজধানীর মগবাজারের নিউ ইস্কাটনে নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন বাসাটির কেয়ারটেকার গাজী নজরুল ও হিরণের প্রতিবেশী ইকরাম।
ওই বাসাটির দ্বিতীয় তলায় তাওহীদ হিরণ ভাড়া থাকতেন।
কেয়ারটেকার গাজী নজরুল জানান, আজ সকাল ৬টার দিকে হিরণ তাকে কল দিয়ে জানান তিনি স্ট্রোক করেছেন। দ্রুত নজরুল উপরে ছুটে যান। তবে রুম ভেতর থেকে বন্ধ থাকার কারণে তিনি রুমে ঢুকতে পারেননি৷ পরে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকলে তাকে মৃত অবস্থায় পান।
খুলনা খালিশপুরের ছেলে আবু তাওহীদ হিরণ পরিচালিত ‘আদম’ ছবিতে অভিনয় করেছিলেন ইয়াশ রোহান, ঐশী, রাইসুল ইসলাম আসাদ, শহিদুজ্জামান সেলিম।
‘আদম’ সিনেমার পর ‘রং রোড’ নামে একটি সিনেমার কাজ শুরু করেছেন হিরণ। এর বাইরে ‘দ্য পাপ্পি’ নামে আরও একটি সিনেমা বানানোর ঘোষণা দিয়েছিলেন এই পরিচালক।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...