
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদার সাথে পালিত হয়েছে জাতীয় গণহত্যা দিবস ২০২৪। দিবসটি উপলক্ষ্যে সোমবার বেলা সাড়ে দশটার দিকে আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেজবা উল আলম ভূইঁয়া।বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) নাছরিন সুলতানা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ মিয়া,সরাইল থানা পরিদর্শক (তদন্ত) আ,স,ম আতিকুর রহমান।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোছা.নাজমা বেগম,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছা বিউটি আক্তার,উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ইসমত আলী, উপজেলা ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন,পানিশ্বর ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক মো.আমজাদ হোসেন,আওয়ামী লীগ নেতা মো.মাহফুজ আলী ও হাজী ইকবাল হোসেন।
আলোচনা শেষে চিত্রাংকন প্রতিযোগাতায় বিজয়ী শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, শহীদের প্রতি পুষ্পমাল্য অর্পণও ভয়াল কালো রাতে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায় পরিনত গীরেন...
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায়...
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
লালপুরে প্রস্তুতিমূলক সভা
লালপুরে প্রস্তুতিমূলক সভা
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...