
পবিত্র মাহে রমজান উপলক্ষে হেল্প মি ওয়েল ফেয়ার ট্রাস্ট বাংলাদেশ এর উদ্যোগে গাইবান্ধার সুন্দরগঞ্জে অসহায়- দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের পশ্চিম রামধন গ্রামে নূরে মদিনা হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা মাঠে ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন ও হেল্প মি ওয়েল ফেয়ার ট্রাস্ট এর জার্মানি ও তুর্কি দাতাদের উপস্থিতিতে এলাকার ৩শতাধিক লোকের মাঝে ইফতার সামগ্রী হিসেবে চাল, তেল, আলু, পিয়াজ, লবণ, চিনি,সেমাই, মিষ্টি কুমড়া, ছোলাসহ ১৩ প্রকার পন্য সামগ্রী বিতরণ করা হয়।
এ ছাড়াও সংগঠনটির পক্ষ থেকে মাদ্রাসা ও এতিম খানার শিক্ষার্থীদের মাঝে খেলনা সামগ্রী বিতরণ করা হয়।
বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম.এ আউয়াল কবিরের তত্ত্বাবধানে বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুর জব্বার, সংগঠনটির সাধারণ সম্পাদক এনামুল হক, সদস্য আঃ মমিন, লোকমান হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী