সরাইলে একই পরিবারের ৫ জনকে শেষ বিদায়ে হাজারো মানুষ

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ , ১ মার্চ ২০২৪, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

ঢাকা হতে পাঁচটি লাশবাহী গাড়ি ঢুকতে দেখে শাহবাজপুর এলাকা মানুষের চোখের পানি,কান্নার শব্দে নেমেএসেছে শোকের ছায়া। স্বজনদের কান্না আর কাদো কন্ঠে বলছে কি হলো’রে কি হলো আমাদের।

সরাইল উপজেলার শাহবাজপুর খন্দকার পাড়ার একই পরিবারের পাঁচ জনকে জানাজা শেষে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে। আজ শুক্রবার (১ মার্চ) বাদ আসর নামাজে জানাজা শেষে শাহবাজপুর পারিবারিক কবরস্থানে পাশাপাশি কবরে দাফন করা হয়।

বেলী রোড়ে অগ্নিকাণ্ডে নিহত একই পরিবারের পাঁচজন হলেন খন্দকার পাড়ার মরহুম কাসেম মিয়ার ছেলে ইতালি প্রবাসী সৈয়দ মোবারক (৫১), তার স্ত্রী স্বপ্না বেগম (৩৮), কলেজছাত্রী মেয়ে সৈয়দা কাসফিয়া ও স্কুলছাত্রী সৈয়দা নুর ও তার সাত বছরের ছেলে সন্তান সৈয়দ আব্দুল্লাহ।

আজ শুক্রবার বাদ আসর শাহবাজপুর জামে মসজিদের সামনে মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। ঢাকায় অগ্নিকাণ্ডে সরাইল উপজেলার শাহবাজপুর খন্দকার পাড়ার একই পরিবারের পাঁচজনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জেলা ও উপজেলার সর্বস্তরের হাজারো মুসল্লীরা জানাজায় অংশগ্রহণ করেন।