
সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আরাফাত আমিন তমালকে গুলি করার ঘটনায় অভিযুক্ত শিক্ষক ডা. রায়হান শরীফকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড পেয়েছে পুলিশ।
সোমবার (১১ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. বেলাল হোসেনের আদালতে অস্ত্র আইনে দায়ের করা মামলায় পুলিশের সাত দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে ডা. রায়হানের পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত।
মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওই শিক্ষকের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তার অস্ত্রের উৎপত্তি কোথায়, তিনি কোথা ও কার কাছ থেকে অস্ত্র কিনলেন এসবসহ সার্বিক বিষয়ে জানতে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে আজ শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তিনি আরও বলেন, মাত্রই শুনানি শেষে রিমান্ড আবেদন মঞ্জুর হলো। এখন আইনি প্রক্রিয়া সম্পন্ন করে জেলহাজত থেকে আজ বিকেলেই তাকে রিমান্ডে আনা হবে।
এর আগে গত বুধবার (৬ মার্চ) সকালে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. বেলাল হোসেনের আদালতে অস্ত্র আইনে দায়ের করা মামলায় ডা. রায়হানের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক ইব্রাহিম হোসেন। পরবর্তীতে আজ সোমবার তার রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়।
প্রসঙ্গত, গত সোমবার (৪ মার্চ) বিকেলে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষার্থী আরাফাত আমিন তমালকে গুলি করেন কলেজের শিক্ষক ডা. রায়হান শরীফ। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিচার চেয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এরপর সন্ধ্যায় তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেয় পুলিশ। এ সময় তার কাছ থেকে দুটি পিস্তল উদ্ধার করা হয়। পরে রাতে তার বিরুদ্ধে থানায় মামলা করেন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা। পাশাপাশি অবৈধ অস্ত্র রাখার দায়ে অস্ত্র আইনে আরেকটি মামলা হয় তার বিরুদ্ধে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...