
শার্শা উপজেলা পরিষদ “চেয়ারম্যান” পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে নির্বাচনী গণসংযোগ চালাচ্ছেন শার্শা উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক-মোঃ ইব্রাহীম খলিল
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৪ মে/২০২৪ ইং এ শুরু হতে যাচ্ছে দেশ ব্যাপি ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচন কমিশন(ইসি)’র ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এই নির্বাচনে অংশ নিতে সরব আলোচনা চলছে দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামীলীগের নেতা-কর্মীদের মাঝে। গেল ০৭ জানুয়ারী/২০২৪ ইং তারিখে অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় সংসদ নির্বাচন। সংসদ নির্বাচনের আমেজ কাটতে না কাটতে আলোচনায় চলে এসেছে ৬ষ্ঠ জাতীয় উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪।
সারা দেশের ন্যায় দেশের দক্ষিণ-পশ্চিম কোণে সীমান্ত এলাকা জুড়ে অবস্থিত যশোর জেলার শার্শা উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে সাধারণ জনমণে প্রশ্ন জেগেছে,এবার কে হচ্ছেন শার্শা উপজেলা পরিষদ চেয়ারম্যান? প্রসঙ্গতঃ উল্লেখ্য, উপজেলা প্রশাসনের সুউচ্চ এই “চেয়ারম্যান” পদের আসনটিতে শার্শা আ.লীগের মনোনীত প্রার্থী দীর্ঘদিন যাবৎ জনসেবা চালিয়ে আসছেন। ইতোমধ্যেই আ.লীগের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটি থেকে জানানো হয়েছে উপজেলা-পৌর ভোটে থাকছে না দলীয় প্রতীক “নৌকা”। ফলে, দলের যোগ্যতা সম্পন্ন যে কেউ “চেয়ারম্যান” পদের নির্বাচনে অংশ নিতে পারবেন।

শার্শা উপজেলা পরিষদ নির্বাচনে এবার “চেয়ারম্যান” পদে পদপ্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা দিয়ে নির্বাচনী গণসংযোগে নেমেছেন শার্শার মাটি ও জনমানুষের প্রিয় মুখ, দলের দুর্দিনে রাজপথের লড়াকু সৈনিক অত্র উপজেলার আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক-মোঃ ইব্রাহীম খলিল। শুক্রবার(০১ মার্চ) দিনব্যাপি অত্র উপজেলার ২নং লক্ষণপুর এবং ৩নং বাহাদুরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় তার নির্বাচনী গণসংযোগ চলাকালীন সময় এ দৃশ্য চোখে পড়ে।
বঙ্গবন্ধু’র আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় রাজনৈতিক পরিবেশে গড়ে ওঠা এই দক্ষ রাজনীতিবীদ মোঃ ইব্রাহীম খলিল তার বর্ণিল শিক্ষাজীবণ এবং রাজনৈতিক জীবণের সংক্ষিপ্ত ইতিহাস এই সংবাদ প্রতিবেদককে জানিয়ে বলেন-” জন্মগত ভাবে তিনি আ.লীগের একজন সক্রিয় সদস্য। তার পিতার নাম-মৃত রবিউল হোসেন সরদার,মাতা- মিসেস আনোয়ারাখাতুন,গ্রাম-বারিপোতা,ডাক-যাদবপুর,থানা/উপজেলা-শার্শা,যশোর।

১৯৮১-৮২ সনে যশোর এম এম কলেজে অধ্যায়ণরত অবস্থায় ছাত্রলীগের সক্রিয় সদস্য ছিলেন। উচ্চতর ডিগ্রী’র জন্য তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন,সেখান থেকে তিনি সমাজ বিজ্ঞানে স্নাতোকোত্তর ডিগ্রী লাভ করেন। সেখানকার শেরে বাংলা হল শাখার ছাত্রলীগ কমিটি’র ক্রীড়া বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালণ করেন। সে সময় স্বৈরাচারী আন্দোলণে রাজপথে মিটিং,মিছিলে অংশ নেন। বর্তমানে তিনি শার্শা উপজেলার ঐতিহ্যবাহী কলেজ শিক্ষা প্রতিষ্ঠান ” নাভারণ ডিগ্রী কলেজ” এর অধ্যক্ষ হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালণ করে আসছেন। চাকরিতে থাকাকালীন অবস্থায় তিনি শিক্ষা মন্ত্রনালয়ের অধীন “কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট(সিইডিপি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে “নটিংহোম ইউনিভার্সিটি”,মালেশিয়াতে “এডুকেশন লিডারশিপ এবং ম্যানেজমেন্ট বিষয়ে উচ্চতর ডিগ্রী(পিএইচডি) কোর্সে অংশ গ্রহণ করেন।

শিক্ষার পাশাপাশি তার রাজনৈতিক বর্ণাঢ্য জীবণে জড়িয়ে আছে অনেক সুখ্যাতি। ১৯৯১ ও ১৯৯৬ সালের ৬ষ্ঠ ও ৭ম জাতীয় সংসদ নির্বাচনে ৮৫,যশোর-১(শার্শা) আসনে নৌকা প্রতীকের প্রার্থী মরহুম আলহাজ্ব তবিবর রহমান সরদার কে নির্বাচিত করার পিছনে নিরলস পরিশ্রম করে জয়লাভ করার জন্য তরুণ সৈনিক হিসেবে কাজ করেছি। ১৯৯৭ ইং সনে আ.লীগের ত্রি-বার্ষিক সন্মেলনে শার্শা উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক পদে তিনি নির্বাচিত হন। ২০০৩ সালে ত্রি-বার্ষিক সন্মেলনে সাংগঠনিক সম্পাদক পদে এবং ২০১৩ সালের ত্রি-বার্ষিক সন্মেলনে অত্র উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়ে আজও অবধি তিনি সুনাম এবং সাফল্যের সাথে দায়িত্ব পালণ করে চলেছেন।
উল্লেখ্য,২০০২ ইং সনে মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলীয় নেত্রী-শেখ হাসিনা সাতক্ষীরা জেলা শহর হতে যশোর ফেরার পথে কলারোয়া উপজেলায় বিএনপি’র এমপি হাবিবুর রহমান ও তার সাঙ্গপাঙ্গদের দ্বারা আক্রান্ত হন। সে সময় গাড়ী ভাংচুরসহ নেত্রী’র প্রাণনাশের চেষ্টা চালানো হয়। নেত্রী’র প্রাণনাশের হুমকির বিরুদ্ধে প্রতিবাদ ও জনসভা অনুষ্ঠিত হয় নাভারণ সাতক্ষীরা মোড়ে। ঐ সময় প্রথম সারির নেতৃত্বে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে ছিলেন তখনকার এই তুখোড় আ.লীগ নেতা ইব্রাহীম খলিল।

৮৫,যশোর-১(শার্শা) আসনে নৌকার প্রার্থী পর পর ৪বারের এমপি শেখ আফিল উদ্দিনের জয়লাভে ২০০৮ সালের ৯ম জাতীয় সংসদ নির্বাচন,২০১৪ সালের ১০ জাতীয় সংসদ নির্বাচন,২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ২০২৪ সালের ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় সম্মুখ ভুমিকা পালণ করেন।
২০২০ ও ২০২১ সালে করোনা মহামারীর সময় এমপি’র নির্দেশনায় দলের নেতা-কর্মীদেরকে নিয়ে স্বাস্থ্য ঝুকিতে থাকা ক্ষতিগ্রস্থদেরকে খাদ্যদ্রব্য সহ স্বাস্থ্য প্রতিশেধক সামগ্রী বিতরণ করেন।
রাজনীতির ঘাত-প্রতিঘাত মোকাবিলা করে দীর্ঘসময়ের নেতৃত্বে থাকা শার্শা উপজেলা আ.লীগের একনিষ্ঠ প্রাণ পুরুষ,বিশিষ্ঠ রাজনীতিবীদ,শিক্ষাঙ্গণের শিক্ষাগুরু,অত্র উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, জনসেবার মত পবিত্র পেশায় নিজেকে নিয়োজিত করতে আসন্ন ৬ষ্ঠ জাতীয় উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করতে নির্বাচনী প্রচারনায় নেমেছেন। শতভাগ জয়লাভের আশায় তিনি সর্বত্র গণসংযোগ চালিয়ে এলাকার মানুষের দোয়া ও সমর্থণ চাইছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী