
মৌলভীবাজার জেলার রাজনগর থানা এলাকায় আলোচিত বড় ভাইকে হত্যার ঘটনায় জড়িত ছোট ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রাজনগর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস ছালেক।
পুলিশ জানান, গোপন সোর্স ও তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার ( ৯ মার্চ) ভোরে সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার শিওরখাল গ্রামের হাসনা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্তকারী অফিসার এসআই সুমন চন্দ্র হাজরা জানান, ‘গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে তার বাড়ির খড়ের গাদা থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি কুড়াল উদ্ধার করা হয়েছে।’
রাজনগর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস ছালেক জানান, ‘আসামিকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল উদ্ধার করা হয়েছে এবং তাকে আদালতে হাজির করা হলে সে ঘটনার সাথে জড়িত মর্মে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।’
উল্লেখ্য, ‘গত ২৬ ফেব্রুয়ারি দুপুরে পারিবারিক কলহের জেরে জেলার রাজনগরের উত্তরভাগ ইউনিয়নের হায়পুর গ্রামের আব্দুর রবের ছেলে হোসেন মিয়াকে তার ছোট ভাই মুকিত মিয়া হত্যা করে পালিয়ে যায়। এঘটনায় বাবা বাদী হয়ে তার ছোট ছেলের বিরুদ্ধে রাজনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।’
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...