মেহেন্দিগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত

প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ , ২ মার্চ ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

আজ ২ রা মার্চ জাতীয় ভোটার দিবস। “সঠিক তথ্যে ভোটার হবো,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এই স্লোগানকে সামনে রেখে সারাদেশে পালিত হচ্ছে জাতীয় ভোটার দিবস ২০২৪।

ভোটারদের সচেতন করার লক্ষ্যে ২০১৮ সাল থেকে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জাতীয় ভোটার দিবস পালিত হয়ে আসছে।

তারই ধারাবাহিকতায় মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হয়। সকাল ১০ টায় উপজেলা চত্বর থেকে র‍্যালি শুরু হয়ে অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাচন কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা প্রেসক্লাব’র সভাপতি জাহিদুল বারী খোকন সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।